ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার নির্বাচন নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে ক্ষোভ Logo টাকার অভাবে চিকিৎসা সংকটে আগুনে পোড়া কিশোরী ইভা Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল Logo সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত Logo লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ধলাই মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার জগদীশপুর বেলঘর বাসস্ট্যান্ড সেতুর ওপর স্থাপিত চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন রংপুর জেলার আলোয়াকরি গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৩৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি মাধবপুরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে জগদীশপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি নীল-হলুদ রঙের পিকআপ থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকসহ চালককে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন র‌্যাবকে জানান, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই

error:

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬