ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে?

মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক

রুবেল মিয়া, মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া ও বেজুড়া এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। একের পর এক দুর্ঘটনায় মহাসড়কের এই অংশের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে আন্দিউড়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায়। সেখানে ‘বিলাশ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এর আগে একই দিনে সকাল ৮টার দিকে বেজুড়া এলাকায় বালুবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালক গুরুতর আহত হন। এর কিছু সময় পর একই এলাকার কাছাকাছি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনটি দুর্ঘটনার ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর অংশে জনমনে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, আন্দিউড়া ও বেজুড়া এলাকার মহাসড়কের বিভিন্ন অংশ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন ত্রুটি ও নির্মাণকাজজনিত ঝুঁকিকে তারা দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন।

এলাকাবাসী মাধবপুর থেকে তেমুনিয়া পর্যন্ত মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত সংস্কার, সতর্কতামূলক ব্যবস্থা ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তা না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ

error:

মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক

আপডেট সময় ০৬:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬