
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে আনুষ্ঠানিকভাবে এনআরবি ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান্দুরা হাবেলীর পীর সাহেব সৈয়দ জুবায়ের কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের সিলেট জোনের প্রধান প্রশান্ত কুমার সিংহা।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হামিদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের মাধবপুর শাখার ব্যবস্থাপক জিয়াউল বর চৌধুরী, অধ্যক্ষ মোহন মিয়া, সমাজসেবক জাহাঙ্গীর আলম এবং ডা. লাল মিয়া।
বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে চৌমুহনী ও আশপাশের এলাকার মানুষ এখন আরও সহজে ও দ্রুত ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসী পরিবারের সদস্য এবং সাধারণ গ্রাহকরা ব্যাংকে না গিয়েও বিভিন্ন আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।
তারা আরও বলেন, আধুনিক ব্যাংকিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এই শাখা চালুর ফলে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠিানে উপস্থিত অতিথিরা নতুন শাখার সফলতা কামনা করেন এবং এলাকার মানুষের কল্যাণে এর কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলার খবর ডেস্ক : 




















