ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সৈয়দ মোঃ ফয়সল: উন্নয়ন, সততা ও গণমানুষের আস্থার প্রতীক

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতালেন মাধবপুরের কৃতী সন্তান সঞ্জয় দেব

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম ও পরিচয় তুলে ধরেছেন সিলেটি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয় দেব (Sanjoy Deb)। তাঁর এই অর্জনে গর্বিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নসহ সমগ্র দেশ।

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঐতিহ্যবাহী মঙ্গলপুর গ্রামের কৃতি সন্তান ছিলেন চিকিৎসক ধীরেন্দ্র দেব চৌধুরী। তাঁর দ্বিতীয় কন্যা মিতা দেব চৌধুরীর ছেলে সঞ্জয় দেব। ধীরেন্দ্র দেব চৌধুরীর জন্ম মাধবপুর উপজেলার মঙ্গলপুর গ্রামে। চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পর তিনি সুনামগঞ্জে স্থায়ীভাবে বসবাস শুরু করলেও নিজের জন্মভূমির সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছিলেন।

বর্তমানে সঞ্জয় দেব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তাঁর পরিবেশনা বাংলাদেশের জন্য গর্বের একটি মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জন শুধু মাধবপুর বা চৌমুহনী ইউনিয়নের নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্যই সম্মানের।

সঞ্জয়ের জন্ম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। তাঁর বাবার নাম সন্তোষ দেব। বাবার কর্মস্থল চট্টগ্রামে হওয়ায় সেখানেই তাঁর বেড়ে ওঠা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পোশাকে স্থান পেয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজের পতাকার নকশা। তাঁর পরিবেশনা ও উপস্থাপনার মাধ্যমে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশপ্রেমের প্রতীকগুলো তুলে ধরা হয়।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও নিজের শেকড় ও জন্মভূমির প্রতি ভালোবাসা ধরে রেখেছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরায় বিভিন্ন মহলে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে তাঁর পরিবার ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে, যাদের অনুপ্রেরণা ও মূল্যবোধ তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করার শক্তি যুগিয়েছে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সঞ্জয় দেব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর

error:

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতালেন মাধবপুরের কৃতী সন্তান সঞ্জয় দেব

আপডেট সময় ০১:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬