ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) ভোররাত ৩টা ৪০ মিনিটে আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরষপুর-ধর্মঘর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আজগর আলীর ছেলে রাসেল মিয়া (২০) এবং মৃত নাগর আলীর ছেলে লিটন মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার নির্দেশনায় কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ওই সড়ক দিয়ে যাতায়াত করবে। পরে নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তদন্তকারীদের ধারণা, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আরও কেউ সম্পৃক্ত রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে।

এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা (নং-০৯) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের নেটওয়ার্ক শনাক্ত করেও অভিযান পরিচালনা করা হবে।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে মাধবপুরে মাদকের বিস্তার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান

আপডেট সময় ১০:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬