ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

মাধবপুরে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সমাবেশ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. জাবেদ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাহিত্যিক মোহাম্মদ সায়েদুর রহমান, এসআই কবির আহমেদ, ডা. সজল ও আব্দুল আওয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

মাধবপুরে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সমাবেশ

আপডেট সময় ১০:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬