ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মাধবপুরে বিয়ের আনন্দ মুহূর্তে বিষাদ: বরযাত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের মিতুর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

চারদিকে ছিল বিয়ের আনন্দ, উৎসব আর উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াম গ্রামে বরযাত্রীর গাড়ির ধাক্কায় মিতু (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মিতু পিয়াম গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়ার মেয়ে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পিয়াম খেলার মাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ধরমন্ডল এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরযাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা পিয়াম সড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে খেলার মাঠের পাশে পৌঁছালে চালক একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় রাস্তার পাশে থাকা শিশু মিতু গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক মুহূর্তে প্রাণচঞ্চল শিশুটির নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নান্নু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তুফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।

স্থানীয়রা জানান, ঈদের আনন্দ ও বিয়ের উৎসবের আবহের মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনা তাদের স্তব্ধ করে দিয়েছে। তারা সড়কে আরও সতর্কভাবে যানবাহন চালানোর পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

মাধবপুরে বিয়ের আনন্দ মুহূর্তে বিষাদ: বরযাত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের মিতুর

আপডেট সময় ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬