ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জাতীয় সংসদের সদস্যদের জন্য সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম বিষয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অনুষ্ঠানে স্পীকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন, কার্যপ্রণালী বিধি শুধুমাত্র প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং সংসদ সদস্যদের দায়িত্ব পালনের একটি কার্যকর হাতিয়ার।

স্পীকার আরও বলেন, সংসদে প্রস্তাব উত্থাপন, বিল পর্যালোচনা এবং বিভিন্ন সংসদীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য কার্যপ্রণালী বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ সংসদ সদস্যদের দায়িত্ব পালনে আরও দক্ষ করে তুলবে।

দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সের প্রথম গ্রুপে বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করেন। পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও এ কর্মসূচিতে অংশ নেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত ও বর্তমান সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে আরও কার্যকর ও দক্ষ করে তুলতেই এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬