ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

রাস্তা যেন এক একটি ডোবা, চরম ঝুঁকিতে মাধবপুরের হাজারো মানুষের যাতায়াত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়া থেকে খড়রা রতনপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম বেহাল অবস্থায় পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করলেও অবকাঠামোগত উন্নয়নের অভাবে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির পিচের আস্তরণ প্রায় সম্পূর্ণ উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে গর্ত এতটাই গভীর যে সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে ডোবায় পরিণত হয়। ফলে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এই সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। এর আশপাশে রয়েছে তেমুনিয়া বাজার, জগদীশপুর জে.সি স্কুল অ্যান্ড কলেজ, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগদীশপুর বাজার, উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, সৈয়দ সঈদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, নোয়াপাড়া বাজার ও নোয়াপাড়া রেল স্টেশন। এছাড়া সড়ক সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন হাজারো শ্রমিক কর্মরত রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল নবী বলেন, বিষয়টি জেলা চিফ ইঞ্জিনিয়ারকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

রাস্তা যেন এক একটি ডোবা, চরম ঝুঁকিতে মাধবপুরের হাজারো মানুষের যাতায়াত

আপডেট সময় ০২:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬