ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে পানির ফিল্টারের ভেতরে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদককারবারীকে আটক করা হয়েছে।

রবিবার রাত ৮টার দিকে মাধবপুর থানার এসআই প্রদীপ দেবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সুশান পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায়। এ সময় একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা বহনকারী মিনি পিকআপসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামের বাসিন্দা রায়চরণ দাসের ছেলে রিপন দাস (৩০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে পানির ফিল্টারের ভেতরে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

আপডেট সময় ০২:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬