ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরের দক্ষিণাঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণাঞ্চলে সক্রিয় একটি মাদক চোরাকারবারী সিন্ডিকেটের সদস্যরা এখন স্বর্ণ চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। বিশেষ করে সীমান্তবর্তী ইউনিয়নের ধর্মঘর, চৌমুহনী ও বহরা এলাকার কিছু চোরাকারবারী এই অবৈধ কর্মকাণ্ডে সক্রিয় বলে দাবি করেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রতিদিনই বিভিন্ন মাধ্যমে স্বর্ণের চালান এলাকায় প্রবেশ করছে। পরে সেগুলো মাধবপুর বাজারের কয়েকটি স্বর্ণের দোকানে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে সীমান্ত ও আঞ্চলিক রুট ব্যবহার করে যারা মাদকসহ বিভিন্ন অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল, তারাই এখন কৌশল পরিবর্তন করে স্বর্ণ চোরাচালানকে নতুন আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে। এতে একদিকে অবৈধ অর্থের প্রবাহ বাড়ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সীমান্তবর্তী রুট ব্যবহার করে সংঘবদ্ধভাবে এই চোরাচালান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বাড়লেও এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা অবৈধ স্বর্ণ চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরের দক্ষিণাঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ

আপডেট সময় ০২:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬