ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সফলতায় স্বীকৃতি, পুরস্কৃত ডিবি সদস্যরা

হবিগঞ্জ প্রতিনিধি॥

পেশাদারিত্ব, দক্ষতা ও ধারাবাহিক সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করতে গিয়ে এ সফলতা অর্জন করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা যায়, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সফল ভূমিকা রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে পুরস্কৃত হন ডিবি পুলিশের সদস্যরা। এ অর্জনকে জেলা পুলিশের জন্য একটি গৌরবজনক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের স্বীকৃতি শুধু ভালো কাজের মূল্যায়নই নয়, বরং সহকর্মীদের মাঝে দায়িত্ব পালনে উৎসাহ, মনোবল ও কর্মগতিশীলতা বৃদ্ধি করে। ভবিষ্যতেও অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে ডিবি পুলিশের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এদিকে হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এবং বাংলাদেশ পুলিশের আইকন, সিলেট রেঞ্জের ডিআইজি ডঃ মোঃ জিললুর রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিবি পুলিশের সদস্যরা। তাঁদের নেতৃত্ব, দিকনির্দেশনা ও পেশাদার মনোভাবের কারণেই মাঠপর্যায়ে পুলিশ সদস্যরা সফলভাবে দায়িত্ব পালন করতে পারছেন বলে জানান তারা।

সচেতন মহল মনে করছেন, হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের সফলতা ও স্বীকৃতি ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা সবার।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সফলতায় স্বীকৃতি, পুরস্কৃত ডিবি সদস্যরা

আপডেট সময় ১২:৫৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬