ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

মিরপুর থেকে সিলেট—বাংলাদেশের টেস্ট ক্রিকেটে চলছে জয়জয়কার। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর এবার আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাহসী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। মিরপুরের চিরচেনা স্পিন সহায়ক উইকেটের পরিবর্তে পেস ও ব্যাটিং সহায়ক উইকেট প্রস্তুত করা হয়। সিলেটের উইকেটও ছিল একই ধরনের। আর সেই কৌশলেই সফল হয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এরপরই আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি দেখা যায় টাইগারদের।

নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে টপকে সাত নম্বরে উঠে এসেছে। বাংলাদেশের ঠিক ওপরে ছয় নম্বরে রয়েছে শ্রীলঙ্কা।

অন্যদিকে, সিরিজে হারের ফলে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে নেমে গেছে আট নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নয় নম্বরে। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে অবস্থান করছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

আপডেট সময় ০৩:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬