ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

রাষ্ট্রীয় সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়েছে। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।

বুধবার ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি আফ্রিদির হাতে এই সম্মাননা তুলে দেন।

ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। বিশেষ করে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ে আফ্রিদির ভূমিকা অনুষ্ঠানে স্মরণ করা হয়।

সেই বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন আফ্রিদি।

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই উজ্জ্বল ছিলেন এই কিংবদন্তি অলরাউন্ডার। ওয়ানডেতে ৩৯৮ ম্যাচে ৮ হাজার ৬৪ রান ও ৩৯৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচে ১ হাজার ৪১৬ রান ও ৯৮ উইকেট রয়েছে তার ঝুলিতে।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আইপিএল ও বিগ ব্যাশসহ বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেছেন শহীদ আফ্রিদি।

রাষ্ট্রীয় এই সম্মাননা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদিকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত ও সাবেক সতীর্থরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

রাষ্ট্রীয় সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি

আপডেট সময় ১০:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬