ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ Logo তালশহর স্টেশনে ইঞ্জিন বিকল, থেমে গেল কালনী এক্সপ্রেস—ভোগান্তিতে ঢাকাগামী যাত্রী Logo আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ২ Logo লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের তান্ডব: শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, দিশেহারা মানুষ Logo লাখাইয়ের প্রধান সড়কের বলভদ্র সেতুর সংযোগস্থলে ভাঙন, বড় দুর্ঘটনার শঙ্কা Logo লাখাইয়ে অকাল বন্যা ও ঝোড়ো বৃষ্টিতে তলিয়ে গেছে ৭০ হেক্টর জমির ধান, দিশেহারা কৃষক Logo মাধবপুরে শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ Logo লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন Logo মাধবপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বোরো ধানের ক্ষতি Logo মঙ্গলবার ভোর থেকে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, দ্রুত মেরামতে মাঠে পিডিবি

আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ২

মো. সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ফুলদী ইউনিয়নের নলকুড়া গ্রামের জোহর আলীর মেয়ে ঝর্না (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি মাইজকার গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে কানাই চন্দ্র সরকার (৩০)।

বিজিবি জানায়, আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এসময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির টহল দল তাদের আটক করে।

পরে মঙ্গলবার তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্ত এলাকার তালিকাভুক্ত মানব পাচারকারী হাসানের মাধ্যমে টাকার বিনিময়ে তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবি সূত্রে আরও জানা যায়, প্রায় এক মাস আগে ঝর্না কাজের উদ্দেশ্যে এবং কানাই চন্দ্র চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের আখাউড়া কর্নেলবাজার (বিওপি)-এর হাবিলদার মো. ইলিয়াস হোসেন জানান, শিবনগর মেইন পিলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল তাদের আটক করে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

error:

আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ২

আপডেট সময় ১২:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬