ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের তান্ডব: শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, দিশেহারা মানুষ Logo লাখাইয়ের প্রধান সড়কের বলভদ্র সেতুর সংযোগস্থলে ভাঙন, বড় দুর্ঘটনার শঙ্কা Logo লাখাইয়ে অকাল বন্যা ও ঝোড়ো বৃষ্টিতে তলিয়ে গেছে ৭০ হেক্টর জমির ধান, দিশেহারা কৃষক Logo মাধবপুরে শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ Logo লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন Logo মাধবপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বোরো ধানের ক্ষতি Logo মঙ্গলবার ভোর থেকে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, দ্রুত মেরামতে মাঠে পিডিবি Logo লাখাইয়ে গরু বিচরণ নিয়ে সংঘর্ষ: পুলিশসহ আহত ১৫ Logo মাধবপুর-চুনারুঘাটের সমস্যার চিত্র তুলে ধরে এমপিকে খোলা চিঠি Logo বিজিবির চক্ষু শিবিরে ২০০ জনকে চিকিৎসা সেবা

লাখাইয়ের প্রধান সড়কের বলভদ্র সেতুর সংযোগস্থলে ভাঙন, বড় দুর্ঘটনার শঙ্কা

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশ। উপজেলার মোরাকরি এলাকায় অবস্থিত বলভদ্র সেতুর গোড়ায় প্রবল বৃষ্টির তোড়ে রাস্তার মাটি সরে গিয়ে বড় ধরনের ধস দেখা দিয়েছে। এতে সেতুর সংযোগস্থল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, লাখাই উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র এই সড়কের সেতুর গোড়ার অংশ ভেঙে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করছে।

চালক ও স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় পুরো সড়কটি ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির শঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি উপজেলার প্রধান যোগাযোগ মাধ্যম হওয়ায় প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে খুব শিগগিরই মেরামত কাজ শুরু হবে বলে আশা করছেন স্থানীয় ভুক্তভোগীরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের তান্ডব: শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, দিশেহারা মানুষ

error:

লাখাইয়ের প্রধান সড়কের বলভদ্র সেতুর সংযোগস্থলে ভাঙন, বড় দুর্ঘটনার শঙ্কা

আপডেট সময় ১১:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬