ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ Logo লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন Logo মাধবপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বোরো ধানের ক্ষতি Logo মঙ্গলবার ভোর থেকে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি, দ্রুত মেরামতে মাঠে পিডিবি Logo লাখাইয়ে গরু বিচরণ নিয়ে সংঘর্ষ: পুলিশসহ আহত ১৫ Logo মাধবপুর-চুনারুঘাটের সমস্যার চিত্র তুলে ধরে এমপিকে খোলা চিঠি Logo বিজিবির চক্ষু শিবিরে ২০০ জনকে চিকিৎসা সেবা Logo হবিগঞ্জে বিজিবির ফ্রি চক্ষু শিবির, চিকিৎসা ও ওষুধ বিতরণ Logo ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ: এমপি ফয়সল Logo অশুভ ‘ভিউ ব্যবসায়ীদের’ বিষাক্ত ছোবল থামাতে হবে

লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘উপজেলা প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনালে জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বালিকা বিভাগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রাঢ়িশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজলে রাব্বী। এছাড়াও উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টজুড়েই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

error:

লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

আপডেট সময় ০৭:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬