ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার

লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মো. বিল্লাল মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বামৈ পশ্চিমগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লাখাই থানার এসআই (নিঃ) মানিক সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার বিল্লাল মিয়া বামৈ পশ্চিমগ্রামের মৃত তারা মিয়ার ছেলে। তিনি ৪ নম্বর বামৈ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, বিল্লালের কাছ থেকে হালকা গোলাপি রঙের ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় বিল্লাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার

error:

লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার

আপডেট সময় ০২:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬