ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত ব্যক্তি মো. রাছেল মোল্লা (৩৯)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা এলাকার বাসিন্দা।

জেলার ১নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে মস্তক ও দেহ বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পিবিআই, হবিগঞ্জকে অবহিত করে। পরে পিবিআই, হবিগঞ্জ পুলিশ সুপার মো. হায়াতুন্নবীর নির্দেশনায় একটি ক্রাইমসিন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে।

পিবিআই সূত্র জানায়, ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেইজে যাচাই করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়।

পিবিআই, হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন্নবী জানান, “ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে এনআইডি ডাটাবেইজে যাচাই-বাছাইয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

error:

মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই

আপডেট সময় ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬