ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুরে আগের চুরির রেশ কাটেনি, আবারও সেচ প্রকল্পে হাত: ফসল হারানোর শঙ্কায় কৃষক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে সৌরচালিত সেচ প্রকল্পে আবারও চুরির ঘটনা ঘটেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন শতাধিক কৃষক। বোরো ধান কাটার মাত্র ২০–২৫ দিন আগে সেচ ব্যবস্থা অচল হয়ে পড়ায় মাঠজুড়ে নেমে এসেছে অনিশ্চয়তা।

কৃষকরা জমিতে গিয়ে দেখতে পান, সেচ প্রকল্পের মোটর, ব্যাটারি ও সৌর প্যানেলসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উধাও। দুর্বৃত্তরা প্রকল্প কক্ষের ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করে এসব সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় স্থাপিত এই প্রকল্পটি ছিল এলাকার কৃষকদের প্রধান সেচের ভরসা। প্রায় ৩০ থেকে ৪০ একর জমিতে এই প্রকল্পের মাধ্যমে সেচ দেওয়া হতো।

ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম বলেন, “কয়েক মাস আগে গঙ্গানগর গ্রামের রুবেল, বাবু মিয়া ও রবিন মিয়া মোটর চুরি করেছিল। পরে ভাঙারি দোকান থেকে উদ্ধার হলেও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। এখন আবার একই ধরনের ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত।”

সেচ কমিটির সদস্য ফারুক মিয়া বলেন, “এখনই সেচ না দিতে পারলে ধান নষ্ট হয়ে যাবে। আমরা জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা চাই।”

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, “ঘটনাটি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, “চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, একই ধরনের চুরির পুনরাবৃত্তি হওয়া সত্ত্বেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরচক্র সক্রিয় রয়েছে। তারা দ্রুত প্রকল্পটি সচল করা, নিরাপত্তা জোরদার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে আগের চুরির রেশ কাটেনি, আবারও সেচ প্রকল্পে হাত: ফসল হারানোর শঙ্কায় কৃষক

আপডেট সময় ১১:০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬