ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত পত্রিকা বিক্রেতা শফিকুল Logo হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Logo মাধবপুরের ধর্মঘর স্কুলের ১৮ ফ্যান চুরি, আটক নাইটগার্ডের স্বীকারোক্তি Logo তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক Logo মুক্তিযুদ্ধে শহীদদের প্রাপ্য সম্মান দেয়নি ফ্যাসিস্ট সরকার: মির্জা ফখরুল Logo মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা হয়েছে বারবার — মির্জা ফখরুল Logo মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত: এখান থেকেই মুক্তিযুদ্ধের সূচনা—মির্জা ফখরুল Logo মাধাইয়া ইউপি’র ওয়াশরুমের বেহাল দশা, মনিটরিংয়ে উঠে এলো চিত্র

মাধবপুরের ধর্মঘর স্কুলের ১৮ ফ্যান চুরি, আটক নাইটগার্ডের স্বীকারোক্তি

জালাল উদ্দিন লস্কর, মাধবপুর (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে ১৮টি ইলেকট্রিক ফ্যান চুরির ঘটনায় আটক নাইটগার্ড আব্দুস সামাদ চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ।

তিনি জানান, রমজানের ছুটি শেষে বিদ্যালয় খোলার দিন চুরির বিষয়টি সবার নজরে আসে। কক্ষগুলো বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও ভেতরের ফ্যানগুলো উধাও ছিল, যা রহস্যের সৃষ্টি করে। এ ঘটনায় প্রথম থেকেই নাইটগার্ডের ওপর সন্দেহ তৈরি হয়।

প্রধান শিক্ষক এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ নাইটগার্ড আব্দুস সামাদকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ফ্যান চুরির কথা স্বীকার করেন।

আব্দুস সামাদ উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল মোতালিবের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও জানান, চুরি হওয়া ফ্যানগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা

error:

মাধবপুরের ধর্মঘর স্কুলের ১৮ ফ্যান চুরি, আটক নাইটগার্ডের স্বীকারোক্তি

আপডেট সময় ০২:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬