ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ ৪ এপ্রিল, ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস Logo মাধবপুরে এমপি ফয়সলের বাসভবনে মন্ত্রী মির্জা ফখরুল Logo মাধবপুরে প্রাইভেট ক্লিনিকে অনিয়মের অভিযোগ, ৭৫ টাকার ইনজেকশনে দাবি ২৫০০ টাকা! Logo রিশাত ইসলামের মৃত্যুতে চৌমুহনীতে দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ Logo তেলিয়াপাড়ায় ভাঙাচোরা সড়ক, মন্ত্রীর সফরে জোড়াতালি মেরামত Logo যমুনা শিল্প পার্কে সবুজায়ন: পরিবেশবান্ধব উদ্যোগে প্রশংসা Logo মনতলায় ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক Logo ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা বন্ধ সিলেট রেল যোগাযোগ Logo মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা: ২ লাখ লিটার ডিজেলের ২০-৩০% ক্ষতি, রেল যোগাযোগ বন্ধ

মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা, বিজিবির তৎপরতায় উদ্ধার প্রায় ১,০০০ লিটার ডিজেল

হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী মালবাহী ট্রেন দুর্ঘটনার পর দ্রুত তৎপরতা চালিয়ে প্রায় ১,০০০ লিটার ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার মনতলা এলাকার নিকটে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইশতিয়াক মোরশেদ এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ মনতলা বিওপি থেকে বিজিবির একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

তিনি বলেন, বিজিবির সদস্যরা সম্ভাব্য তেল লুটপাট প্রতিরোধ করে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, পরবর্তীতে ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে তারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চলমান উদ্ধার কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

ঘটনাস্থলে বেসামরিক প্রশাসনের তত্ত্বাবধানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আজ ৪ এপ্রিল, ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস

error:

মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা, বিজিবির তৎপরতায় উদ্ধার প্রায় ১,০০০ লিটার ডিজেল

আপডেট সময় ১১:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬