ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যমুনা শিল্প পার্কে সবুজায়ন: পরিবেশবান্ধব উদ্যোগে প্রশংসা Logo মনতলায় ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক Logo ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা বন্ধ সিলেট রেল যোগাযোগ Logo মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা: ২ লাখ লিটার ডিজেলের ২০-৩০% ক্ষতি, রেল যোগাযোগ বন্ধ Logo মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা, বিজিবির তৎপরতায় উদ্ধার প্রায় ১,০০০ লিটার ডিজেল Logo মাধবপুরে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ ব্যাহত Logo মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পরও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ Logo চান্দিনায় এনসিপির মনিটরিং, ভূমি অফিসে বড় অভিযোগ নেই, সচিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন Logo লাখাইয়ে ‘পুলিশ আসছে’ গুজবে দৌড়াতে গিয়ে বকুল মিয়ার মৃত্যু

মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পরও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে, এতে অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা। তারা যৌথভাবে লাইনচ্যুত বগি অপসারণ এবং রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিট সংরক্ষণ করে ভাড়া ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

যমুনা শিল্প পার্কে সবুজায়ন: পরিবেশবান্ধব উদ্যোগে প্রশংসা

error:

মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পরও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৯:২৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬