
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নোয়াপাড়া ব্লাড সোসাইটির উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং জরুরি সময়ে দ্রুত রক্তের গ্রুপ জানা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা হয়। ক্যাম্পে স্বেচ্ছাসেবকরা আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি সারোয়ার আলম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এবং সিনিয়র প্রচার সম্পাদক নয়ন চৌধুরীসহ নোয়াপাড়া ব্লাড সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 
























