ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং নানা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল শুভেচ্ছা বার্তায় বলেন, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের উত্তাল সময়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতার পথে এগিয়ে নেন।

সকালে মাধবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এরপর মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের শৃঙ্খলাবদ্ধ প্যারেড উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্যারেড কমান্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, যিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বক্তব্য রাখেন।

এর আগে তেলিয়াপাড়া চা বাগানে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসজুড়ে মাধবপুরবাসী নানা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে স্বাধীনতার গৌরব উদযাপন করেন। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট সময় ০৮:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬