ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ: রোববার সকালে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo লাখাইয়ে বিদ্যুতের ভয়াবহ ‘ভেলকিবাজি’: রমজানেও কি মুক্তি নেই? Logo হাতকড়াসহ আসামি উধাও: লাখাইজুড়ে তোলপাড়, অভিযানে ডিবি ও পুলিশ Logo আল-খলিফা রেষ্টুরেন্টসহ পাঁচ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে ইফতার ও দোয়া মাহফিল, হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী Logo সরকারি খাল ভরাট করে দখল ও দোকান নির্মাণ: লাখাইয়ে জনদুর্ভোগের শঙ্কা Logo জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা Logo ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo কুমিল্লা “ল” কলেজের ২৪–২৫ সেশনের শিক্ষার্থীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাধবপুরে ইফতার ও দোয়া মাহফিল, হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক আঃ বাছির বধু মিয়ার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে এলাকার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আনিসুল আবদাল শাহ লিটন, খায়রুল ইসলাম এবং আয়োজক কৃষক আঃ বাছির বধু মিয়া।

ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে এলাকার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা আসন্ন পবিত্র ঈদুল ফিতর আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন।

আয়োজক আঃ বাছির বধু মিয়া বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী তিনি প্রতিবছর এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ: রোববার সকালে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

error:

মাধবপুরে ইফতার ও দোয়া মাহফিল, হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬