ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে দারুল ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমূলঘর গ্রামে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত নাফিছা অ্যান্ড আয়েশা মোল্লা মহিলা মাদ্রাসা শাখা কেন্দ্রের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে কয়েক শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন। এতে স্থানীয় ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, দারুল ক্বিরাতের প্রতিষ্ঠাতা রঈছুল কোররা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ্ ফুলতলী (রহ.) অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সহি ও শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা বিস্তারে অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বর্তমানে এসব কেন্দ্রে প্রতি বছর রমজান মাসে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্বিরাত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বিশেষ করে নাফিছা অ্যান্ড আয়েশা মোল্লা মহিলা মাদ্রাসা শাখা কেন্দ্রে শিক্ষার্থীদের ভর্তি ফি ও তাজবিদ বইয়ের জন্য কোনো অর্থ গ্রহণ করা হয় না। এতে অসহায় ও স্বল্প আয়ের পরিবারের সন্তানরা আর্থিক চাপ ছাড়াই সহি ও শুদ্ধভাবে কোরআন শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে বলে স্থানীয় সচেতন মহল জানান।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান হাবিবউল্লাহ। বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বক্তারা বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা বিস্তার ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে দারুল ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আপডেট সময় ০৯:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬