ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নোয়াপাড়ায় অনুমোদনহীন গ্যাস লাইনের কাজ: ১ ইঞ্চির পরিবর্তে বসানো হচ্ছে দেড় ইঞ্চি পাইপ

বাংলা নিউজ ডেস্ক হবিগঞ্জের নোয়াপাড়া এলাকায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমের অনুমোদন ছাড়াই অবৈধভাবে গ্যাস লাইনের কাজ করার অভিযোগ উঠেছে। জাতীয় সম্পদ গ্যাসের এমন অপচয় ও নিয়মনীতি তোয়াক্কা না করে কাজ করায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালালাবাদ গ্যাস অফিসকে কোনো প্রকার অবগত না করেই সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মচারী ও কন্ট্রাক্টরের যোগসাজশে রাতের আঁধারে এই লাইনের কাজ সম্পন্ন করার চেষ্টা চালানো হয়। নিয়ম অনুযায়ী যেখানে ১ ইঞ্চি পাইপ বসানোর অনুমোদন ছিল, সেখানে আইন ভেঙে ১.৫ ইঞ্চি (দেড় ইঞ্চি) পাইপ স্থাপনের কাজ করা হয়েছে।

অভিযোগ উঠেছে, পুরো বিষয়টি সম্পর্কে জালালাবাদ অফিস কর্তৃপক্ষও অন্ধকারে রয়েছেন। উক্ত লাইনে বাস্তবে কত ইঞ্চি পাইপ স্থাপন করা হয়েছে বা কাজের ধরণ কী, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। ফলে রাতের অন্ধকারে বড় ব্যাসের পাইপ বসানোর পেছনে বড় কোনো আর্থিক লেনদেন বা অনিয়ম রয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে এই অবৈধ কাজ বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। (বিস্তারিত আসছে…)

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নোয়াপাড়ায় অনুমোদনহীন গ্যাস লাইনের কাজ: ১ ইঞ্চির পরিবর্তে বসানো হচ্ছে দেড় ইঞ্চি পাইপ

আপডেট সময় ০৪:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬