ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

লাখাইয়ে ফসলি জমি গিলে খাচ্ছে অবৈধ ড্রেজার ও বেকো: হুমকির মুখে পরিবেশ

লাখাই উপজেলা প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলি জমি থেকে অবাধে মাটি কাটার মহোৎসব চলছে। উপজেলার মুড়াকরি, মুড়িয়াউক, করাব ও বুল্লা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ফসলি জমিতে বেকো (ভেকু) ও ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষি জমি চরম হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রি করছে। এতে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে ড্রেজারের মাধ্যমে গভীর থেকে বালু ও মাটি তোলার কারণে আশপাশের জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এছাড়া মাটি পরিবহনে ব্যবহৃত ভারী ট্রাকের অবাধ চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে স্থানীয় মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে।

এলাকাবাসী জানান, এখনই যদি এই অবৈধ মাটি কাটা বন্ধ না করা হয়, তাহলে ভবিষ্যতে এই অঞ্চলে চাষাবাদের উপযোগী জমি টিকে থাকা কঠিন হয়ে পড়বে। কৃষিনির্ভর এই অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ার আশঙ্কাও করছেন তারা।

এ পরিস্থিতিতে অবৈধ ড্রেজার ও বেকোর মাধ্যমে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

লাখাইয়ে ফসলি জমি গিলে খাচ্ছে অবৈধ ড্রেজার ও বেকো: হুমকির মুখে পরিবেশ

আপডেট সময় ১১:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬