ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িতে একা পেয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নুর আমিন মুন্সি (৬৫) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক নুর আমিন মুন্সিকে লালমনিরহাটের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে, রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গড্ডিমারি দোয়ানী এলাকায় নুর আমিন মুন্সিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। গ্রেফতারকৃত নুর আমিন মুন্সি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোয়ানী গ্রামে গত শুক্রবার বিকেলে বাড়িতে একা পেয়ে ৬ বছরের শিশুকে ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নুর আমিন মুন্সি। পরে ওই শিশুকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শিশুর বাবা হাতীবান্ধা থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ঘটনাটি জানাজানি হলে রবিবার স্থানীয়রা নুর আমিন মুন্সিকে আটক করে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আয়নাল হক বলেন, নুর আমিন মুন্সি একটি মসজিদের ইমাম। এছাড়া সাধুর বাজারে কাঁচামাল ব্যবসা করেন। রবিবার আমরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি। এ বিষয়ে শিশুটির বাবা বলেন, আমি থানায় মামলা করেছি। এর সঠিক বিচার চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, ওই শিশুর বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র

error:

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

আপডেট সময় ০২:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫