ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯ Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার Logo মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেটে জয়ী আবদুল এল-সায়েদ, হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর Logo চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকারে চাঁন্দপুরে নিপেন পাল প্যানেলের মতবিনিময় Logo মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo জামালপুরে ভুল অস্ত্রোপচারের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে তিন বছর পর সেফটি ট্যাংক থেকে মিলল মহব্বত আলীর দেহাবশেষ, হত্যার রহস্য উদ্ঘাটন

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বাবার কবর জিয়ারতে মাধবপুরের গ্রামের বাড়িতে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি সদ্য নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম তাঁর প্রয়াত পিতা নূর মিয়ার কবর জিয়ারত করতে নিজ গ্রামের বাড়িতে গেছেন।

শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে যান। সেখানে মরহুম পিতার কবর জিয়ারত করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান। সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতারা তার পেশাগত সাফল্য ও এলাকার প্রতি অবদানের কথা তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ প্রদান করে। সলিসিটর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি অ্যাটর্নি জেনারেলের সমমানের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

error:

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বাবার কবর জিয়ারতে মাধবপুরের গ্রামের বাড়িতে

আপডেট সময় ০৮:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬