ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক এবং নিজ খরচে কেনা জ্বালানি ব্যবহার করেই চলাফেরা করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আগে যেখানে প্রধানমন্ত্রীর বহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, বর্তমানে তা কমিয়ে চারটিতে নামিয়ে আনা হয়েছে।

প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহৃত হবে।

তিনি আরও জানান, যানজট ও জনভোগান্তির বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান সংক্রান্ত বিধান বাতিল করার নির্দেশও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে করে প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি শেরে বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সফরগুলোতে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর তিনি সচিবালয়ে যান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১২:০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬