ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা, মাধবপুরে বিএনপির সংবাদ সম্মেলন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাধবপুর উপজেলা ও পৌর শাখা। দলীয় নেতারা এসব প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে মাধবপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম কামাল ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, একটি মহল ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংসদ সদস্য ফয়সলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। নেতাদের দাবি, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের ১৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন আত তাহেরী মোমবাতি প্রতীক নিয়ে পান ৮৪ হাজার ৩২৩ ভোট। প্রায় ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোটের ব্যবধানকে তারা জনগণের সুস্পষ্ট রায় হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, নির্বাচনকালীন বা ফল ঘোষণার আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অথচ গেজেট প্রকাশের পর পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সৈয়দ মোহাম্মদ ফয়সল একটি রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারের সদস্য। তার পিতা মরহুম সৈয়দ সঈদ উদ্দিন এমএলএ ছিলেন। পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় দলীয় সাংগঠনিক কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলেও দাবি করা হয়।

নেতারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ণ ও এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান তারা। একই সঙ্গে প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

পরিশেষে বিএনপি নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন ও মানহানিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় আইনগত সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা, মাধবপুরে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৩:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬