ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

তারেক রহমানকে মোদির অভিনন্দন: ভারতের প্রধানমন্ত্রীকে পাল্টা ধন্যবাদ জানালো বিএনপি

বাংলার খবর ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আন্তরিক অভিনন্দন বার্তার জন্য নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এক প্রতিক্রিয়ায় এই ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের নেতা তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, তার জন্য আমরা দলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দুই দেশের সম্পর্ক এবং জনগণের পারস্পরিক বন্ধুত্ব আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।”

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। মোদি তার বার্তায় উল্লেখ করেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। মোদি আরও জানান, দুই দেশের সাধারণ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তিনি নবনির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ।

নির্বাচনী ফলাফলের পর বিশ্বনেতাদের এমন অভিনন্দন বার্তায় আনন্দিত বিএনপি নেতা-কর্মীরা। দলটির মতে, এই অভিনন্দন বার্তা আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির গ্রহণযোগ্যতা এবং আগামীর সুসম্পর্কের নতুন ইঙ্গিত দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

তারেক রহমানকে মোদির অভিনন্দন: ভারতের প্রধানমন্ত্রীকে পাল্টা ধন্যবাদ জানালো বিএনপি

আপডেট সময় ০৩:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬