ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

মাধবপুরে ওরশ পালন নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরশ পালনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে।

গতকাল শুক্রবার রাত ৮টায় উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকূপায় ৩ চরমপন্থীকে গুলি করে হত্যা, দায় স্বীকার করে হোয়াটসঅ্যাপে বার্তা
আহতদের মধ্যে অ্যাডভোকেট সজল (৪২), মোশাহিদ (৪২), সাজু (৩২), সাদেক (৩২), মামুন (২৩), হুদয় (২০), রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবুকালাম (৩০), জামিল চৌধুরি, মনির (২৩), তানবির (২২), সোহানের (২৪) নাম জানা গেছে।

জানা গেছে, স্থানীয় মাজারের ওরশ পালনের নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুল বনাম ইউনিয়ন বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সাজিদুর রহমান সজলের পক্ষের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এছাড়া স্থানীয় বিএনপি একটি অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন হোসেন জানান, দীর্ঘদিন একভাবে ওরশ পালন হয়ে আসছিল। এবার নতুনভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আমাদের সালিস এরা কেউই মানেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে মারামারি নিয়ন্ত্রণ করে। বর্তমানে তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

মাধবপুরে ওরশ পালন নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় ১০:২৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫