ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

হবিগঞ্জে সাংবাদিক কার্ড বিতরণে হ য ব র ল দশা! পেশাদাররা বঞ্চিত, কার্ড পেলেন ফেসবুক পেজ মালিকরা

হবিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিক পর্যবেক্ষক কার্ড বিতরণকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জেলার মূলধারার সংবাদকর্মীদের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অপ্রাতিষ্ঠানিক ও ফেসবুক পেজভিত্তিক ব্যক্তিদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করা অভিজ্ঞ ও পেশাদার সাংবাদিকরা কার্ড না পাওয়ায় পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্ড বিতরণে চরম সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। অনেক ক্ষেত্রে একটি স্বীকৃত সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে আবেদন করলেও সংশ্লিষ্ট সাংবাদিককে অন্য একটি অখ্যাত প্রতিষ্ঠানের নামে কার্ড প্রদান করা হয়েছে। এসব তথ্য বিভ্রাটের কারণে কার্ড নিতে আসা সাংবাদিকদের মধ্যে বিরক্তি ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

একাধিক সাংবাদিক এ অবস্থাকে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের গাফিলতি হিসেবে দেখছেন। তাদের মতে, সাংবাদিক পর্যবেক্ষক কার্ড কোনো সাধারণ পরিচয়পত্র নয়; এটি নির্বাচন পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের স্বীকৃতি।

পেশাদার সাংবাদিকদের অভিমত, নিবন্ধনহীন বা অপেশাদার ব্যক্তিদের হাতে কার্ড তুলে দিলে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এতে নির্বাচনী পরিবেশ এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্বীকৃত ও দীর্ঘদিন কর্মরত সাংবাদিকদের বঞ্চিত করে অপ্রাতিষ্ঠানিক ব্যক্তিদের প্রাধান্য দেওয়াকে স্থানীয় সাংবাদিক সমাজ তাদের পেশাগত মর্যাদার পরিপন্থী বলে মনে করছেন।

এ অবস্থায় সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে—কোন মানদণ্ডে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে? কার্ড বিতরণে স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত না হওয়ার পেছনের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যাখ্যা দাবি করেছেন হবিগঞ্জের কর্মরত সাংবাদিকরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

হবিগঞ্জে সাংবাদিক কার্ড বিতরণে হ য ব র ল দশা! পেশাদাররা বঞ্চিত, কার্ড পেলেন ফেসবুক পেজ মালিকরা

আপডেট সময় ০৮:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬