ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাইয়ে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন সম্পন্ন: ধানের শীষে ভোট চাইলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতারা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের আগাপুর গ্রামে উৎসবমুখর পরিবেশে ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন সম্পন্ন হয়েছে। টানা তিন দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ বছর ধরে নিয়মিতভাবে এই মহানাম সংকীর্তনের আয়োজন করা হচ্ছে। এবারও দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

উৎসব পরিচালনা কমিটির সভাপতি বিরেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিনন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লাখাই উপজেলা শাখার আহ্বায়ক আশীষ দাশ গুপ্ত।

প্রধান অতিথির বক্তব্যে আশীষ দাশ গুপ্ত বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, বর্তমানে যেমন মহানাম সংকীর্তনের উৎসব চলছে, তেমনি সামনে আরেকটি জাতীয় উৎসব আসছে। তিনি সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জননেতা আলহাজ্ব জি কে গউছকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি ভক্তদের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লাখাই উপজেলা শাখার সদস্য সচিব রঞ্জিত দেব, পূজা উদযাপন ফ্রন্ট লাখাই উপজেলা শাখার আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্পদ রায়, পূজা ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক নিপেশ সরকার ও পরেশ সূত্রধর।

এছাড়াও অনুষ্ঠানে অবিনাশ সরকার, শংকর সরকার, শবিরন সরকারসহ আগাপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগত সকল ভক্ত ও অতিথিদের আপ্যায়নের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাইয়ে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন সম্পন্ন: ধানের শীষে ভোট চাইলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতারা

আপডেট সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬