ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, ভিকটিম মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে প্রধান আসামি নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

ঘটনার দিন ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করা হয় বলে অভিযোগ উঠে। পরে অপহরণের পাশাপাশি ধর্ষণের অভিযোগও পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার চকবাজার থানাধীন বকশীবাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত নয়ন মিয়া মাধবপুর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা এবং তিনি শেখ সোহেল মিয়ার ছেলে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধবপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

আপডেট সময় ০৭:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬