ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরের জাকিয়া জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সিলেট বিভাগে প্রথম

Oplus_16908288

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেয়ে জাকিয়া আক্তার জলি। সিলেট বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে সে প্রথম স্থান অর্জন করে মাধবপুরকে গর্বিত করেছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার সরকারি কলেজে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা কেরাত, বাংলা ভাষায় উপস্থাপনা, মুকাবিনয়, কবিতা আবৃত্তি, গান ও উচ্চাঙ্গ নৃত্যসহ নানা বিষয়ে অংশগ্রহণ করে।

কবিতা আবৃত্তি বিভাগে জাকিয়া আক্তার জলি তার সাবলীল উচ্চারণ, ভাবপ্রকাশ ও মঞ্চ উপস্থিতির মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

জাকিয়া আক্তার জলি মাধবপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তার এই সাফল্যে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন সিলেট বিভাগীয় রোভার প্রতিনিধি প্রফেসর মোঃ সেলিম, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের স্পেশাল ইভেন্টের আঞ্চলিক উপ-কমিশনার মোঃ জাহির আহমেদ সরকার এবং মৌলভীবাজার জেলা রোভার স্কাউট লিডার বিজন দেবনাথসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এলাকাবাসীর প্রত্যাশা, জাকিয়ার এই অর্জন ভবিষ্যতে জাতীয় পর্যায়েও মাধবপুরের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরের জাকিয়া জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সিলেট বিভাগে প্রথম

আপডেট সময় ০৫:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬