ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

আজ পবিত্র শবে বরাত, ক্ষমা ও কল্যাণ কামনার মহিমান্বিত রাত

বাংলার খবর ডেস্ক আজ পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখের দিবাগত এই রাত মুসলমানদের কাছে আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও সৌভাগ্য লাভের এক বিশেষ সময় হিসেবে বিবেচিত। শবে বরাতকে আরবিতে ‘লাইলাতুল বরাত’ বলা হয়, যার অর্থ মুক্তির রাত।

এই পুণ্যময় রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে রাত কাটান। অতীত জীবনের ভুলত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি আগামীর জীবন যেন কল্যাণময় হয়, সে আশায় বিশেষ মোনাজাত করা হয়।

শবে বরাত মুসলিম উম্মাহর জন্য পবিত্র রমজান মাসের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এ রাত থেকেই অনেকেই আত্মসংযম, ইবাদতে মনোনিবেশ ও নৈতিক শুদ্ধতার পথে ফিরে আসার সংকল্প গ্রহণ করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে পৃথক বাণীতে দেশ ও জাতির মঙ্গল কামনা করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা এই মহিমান্বিত রাতে সকলকে হিংসা-বিদ্বেষ, সহিংসতা ও অন্যায় থেকে দূরে থেকে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সারারাত ব্যক্তিগত ইবাদতের জন্য মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ফজরের নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে শবে বরাতের আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন হবে।

শবে বরাতের পরদিন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্বাহী আদেশে সরকারি ছুটি পালন করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

আজ পবিত্র শবে বরাত, ক্ষমা ও কল্যাণ কামনার মহিমান্বিত রাত

আপডেট সময় ০৪:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬