ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির

মাধবপুরে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, আড়াই লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনজনের বিরুদ্ধে পৃথক মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. নজরুল ইসলাম (পিতা: রাব্বানী মিয়া, ঠিকানা: আউলিয়া বাজার) কে ১ লাখ টাকা, মো. খোকন মিয়া (পিতা: গিয়াস উদ্দিন, ঠিকানা: বহরা) কে ১ লাখ টাকা এবং জয়নাল মিয়া (পিতা: মঙ্গল মিয়া, ঠিকানা: কালিকাপুর) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বড়জ্বালা বিজিবির একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসন সূত্র জানায়, অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে নদীভাঙন বৃদ্ধি পায়, কৃষিজমি নষ্ট হয় এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এসব কারণে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

error:

মাধবপুরে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬