ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

এক দিনেই ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান সিলেট থেকে শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একদিনেই তিনি টানা সাতটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে বিএনপি।

দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন জানান, নির্বাচনী প্রচারণা শুরুর অংশ হিসেবে তারেক রহমান সিলেট সফর করবেন এবং বৃহস্পতিবার একটানা সাতটি জনসভায় বক্তব্য রাখবেন।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমান সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। এরপর তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকায় এবং নারায়ণগঞ্জের গাউসিয়ায় পর্যায়ক্রমে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

বিএনপি জানায়, এসব সমাবেশ শেষে তিনি গভীর রাতে ঢাকায় ফিরে যাবেন।

ড. মাহাদী আমিন বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতি সম্মান জানিয়ে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন—প্রতিটি সফরে ত্যাগী ও সংগ্রামী নেতাদের সফরসঙ্গী করবেন।

সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ বিএনপির একাধিক তরুণ নেতা।

বিএনপি আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিবাচক ও শান্তিপূর্ণ প্রচারণা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেছে দলটি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির একাধিক সদস্য ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

এক দিনেই ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

আপডেট সময় ১০:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬