ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া: মাধবপুরে সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অবিচ্ছেদ্য অধ্যায় বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া এ দেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর সেই ঐতিহাসিক ভূমিকার কারণে আজও তিনি জাতীয়তাবাদী শক্তির হৃদয়ে অমর হয়ে আছেন।

মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ ফয়সল বলেন, শহীদ জিয়া শুধু একজন মুক্তিযোদ্ধাই নন, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। একদলীয় শাসনের অবসান ঘটিয়ে তিনি দেশে মত ও পথের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণেই ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট অতিক্রম করেছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শকে সামনে রেখে একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে সৈয়দ ফয়সল জানান, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রাঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, সিলেটের মাটি আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের প্রতীক। এই পুণ্যভূমি থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল নেতা ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপির যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আল আমিন ইসলাম, মনিরুল ইসলাম, রাসেল আহমেদ ও সাইফুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া: মাধবপুরে সৈয়দ ফয়সল

আপডেট সময় ০৮:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬