ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা

মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া সড়কে (বুড্ডা) মাধবপুর থানার এসআই শাহনুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মুক্তার হোসেন (২২)। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজাগুলো মাদক পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন

error:

মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ১১:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬