ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা

মাধবপুরে মাজার প্রাঙ্গণে গান-বাজনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত হযরত সৈয়দ শাহ নূর শাহ (র.) মাজার শরীফের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখার দাবিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা। মাজারকে কেন্দ্র করে প্রতিবছর অনুষ্ঠিত বাৎসরিক ওরশে গান-বাজনা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের আহ্বান জানানো হয়েছে আবেদনে।

স্থানীয়দের আবেদনে উল্লেখ করা হয়, ওরশ চলাকালে সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান-বাজনা, নারী-পুরুষের অবাধ মেলামেশা, নারীদের দিয়ে নৃত্য পরিবেশনসহ নানা অশালীন ও অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এতে মাজার শরীফের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক ধর্মীয় পরিবেশ ও সামাজিক শালীনতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আবেদনকারীরা জানান, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তাদের আশঙ্কা, এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় আসন্ন বাৎসরিক ওরশকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে সকল প্রকার গান-বাজনা, নারী-পুরুষের অবাধ মেলামেশা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনিক নির্দেশনা জারি করা হলে মাজারের পবিত্রতা রক্ষা, ধর্মীয় পরিবেশ সংরক্ষণ এবং এলাকার সামাজিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন

error:

মাধবপুরে মাজার প্রাঙ্গণে গান-বাজনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি

আপডেট সময় ০৮:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬