ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে বাসচাপায় নারী পথচারীর মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসচাপায় বিসমিল্লাহ খাতুন (৬৪) নামে এক নারী পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার তিতাস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিসমিল্লাহ খাতুন উপজেলার ৬ নম্বর শাজাহানপুর ইউনিয়নের গেটঘর সাহাপুর লোহার গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার খেলু মিয়ার স্ত্রী বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিসমিল্লাহ খাতুন কাউকে দেখতে মাধবপুরে আসেন। পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা–সিলেট মহাসড়ক পার হওয়ার সময় তিতাস হাসপাতালের সামনে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। একই সঙ্গে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, ঢাকা–সিলেট মহাসড়কের এই অংশে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, যার ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে বাসচাপায় নারী পথচারীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬