ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

তাহেরীর বিরুদ্ধে অপপ্রচারই হয়ে উঠল প্রচারণার বড় শক্তি, চায়ের স্টলে স্টলে আলোচনার কেন্দ্রে তাহেরী

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্ট ঐক্য জোটের এমপি প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে ঘিরে অপপ্রচারের চেষ্টাই উল্টো তার প্রচারণাকে আরও গতিশীল করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। নির্বাচন সামনে রেখে যেসব নেতিবাচক প্রচার চালানো হয়েছে, তা ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বাড়িয়েছে এবং এর প্রভাব পড়েছে মাঠপর্যায়ের আলোচনায়।

স্থানীয়ভাবে দেখা যাচ্ছে, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার গ্রাম থেকে বাজার পর্যন্ত প্রায় প্রতিটি চায়ের স্টলেই এখন তাহেরীকে ঘিরে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষণ, সমর্থন-সমালোচনা ও নানা মতামতের মধ্য দিয়ে তাহেরীর নামই ঘুরে ফিরে আসছে সাধারণ মানুষের মুখে। অনেকেই মনে করছেন, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার মানুষকে বিভ্রান্ত করার বদলে বরং তাহেরীর পরিচিতি ও উপস্থিতিকে আরও দৃশ্যমান করে তুলেছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মহলে চলমান বিতর্কের কারণে সাধারণ মানুষ তাহেরীর বিষয়ে জানতে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে তার রাজনৈতিক অবস্থান, বক্তব্য ও কর্মসূচি নিয়ে আলোচনা বেড়েছে। এতে করে নির্বাচনী প্রচারণা স্বাভাবিক সময়ের আগেই জমে উঠেছে বলে মন্তব্য করছেন অনেকে।

রাজনৈতিক সচেতন মহলের মতে, নির্বাচনের মাঠে অনেক সময় নেতিবাচক প্রচারও প্রার্থীর জন্য ইতিবাচক ফল বয়ে আনে, যদি সাধারণ মানুষ সেটিকে অপপ্রচার হিসেবে শনাক্ত করতে পারে। তাহেরীর ক্ষেত্রেও তেমনটাই ঘটছে বলে তাদের ধারণা। অপপ্রচারের জবাব হিসেবে সরাসরি পাল্টা বক্তব্যের বদলে মাঠের মানুষের আলোচনাই এখন তার জন্য বড় শক্তিতে পরিণত হয়েছে।

সব মিলিয়ে ২২ তারিখের আগেই মাধবপুর–চুনারুঘাটের রাজনৈতিক মাঠে তাহেরীর প্রচারণা যে বেশ জমে উঠেছে, তা চায়ের স্টল থেকে বাজারের আড্ডা পর্যন্ত নজর দিলেই স্পষ্ট হয়ে উঠছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

তাহেরীর বিরুদ্ধে অপপ্রচারই হয়ে উঠল প্রচারণার বড় শক্তি, চায়ের স্টলে স্টলে আলোচনার কেন্দ্রে তাহেরী

আপডেট সময় ০৭:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬