ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে সেরা করতে চাই —সৈয়দ শাফকাত আহমেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুরের ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে একটি আদর্শ ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত কলেজ গভর্নিং বডির সভাপতি ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ।

মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সময়োপযোগী ও সুপরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, কলেজে নিয়মিত শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। দায়িত্ব গ্রহণের পর শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কলেজের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা পেয়েছেন বলেও তিনি জানান।

শাফকাত আহমেদ আশ্বাস দিয়ে বলেন, আর্থিক কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক গড়ে তুলেই কলেজকে এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, অধ্যাপক মঈন উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি।

পিঠা উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজকে সেরা করতে চাই —সৈয়দ শাফকাত আহমেদ

আপডেট সময় ০৩:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬