ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ মাহমুদুল হকের Logo লাখাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন, টাইব্রেকারে করাব ইউনিয়নের জয় Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

মাধবপুরে আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন সাবিনা

আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে নিজেই লাশ হলেন সাবিনা আক্তার (১৮)। পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জাহেদ মিয়ার কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের নিকট আত্মীয় আমিজ আলীর স্ত্রী মৃত্যুবরণ করলে তাকে দেখতে পরিবারের সঙ্গে রওনা হন সাবিনা। মৃতব্যক্তির বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগমুহূর্তে হঠাৎ স্ট্রোক করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার আরও জানায়, নিহত সাবিনার বিয়ের দিন ধার্য ছিল একই গ্রামের নিকট আত্মীয় আনছব আলীর ছেলে বরকত আলীর সঙ্গে। বিয়ের কয়েক দিন আগেই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

পরবর্তীতে সুন্দরপুর শাহী ঈদগাহে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবার।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা

error:

মাধবপুরে আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে লাশ হলেন সাবিনা

আপডেট সময় ১০:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬