
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নাজিমুদ্দিন আলম কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন—এমন প্রত্যাশা দলীয় নেতৃত্বের।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে উপদেষ্টা কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে দলের মনোনয়ন না পাওয়ায় এবং দীর্ঘ সময় কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে না থাকায় তিনি কিছুটা আড়ালে ছিলেন। নতুন এই দায়িত্ব পাওয়ায় দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 






















